Home সাম্প্রতিক পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রূপপুরের রুশ নাগরিকদের কাছে বিক্রি
সাম্প্রতিক

পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রূপপুরের রুশ নাগরিকদের কাছে বিক্রি

Share
Share

পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনে গোপনে মদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১০০ লিটার তৈরি মদ, মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশের একটি তিনতলা আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জ্বল (৪৫)। তাঁদের মধ্যে জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অন্যদিকে, মো. উজ্জ্বল ওই ভবনের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট এলাকার ওই আবাসিক ভবনে মদ তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে ভবনে তল্লাশি করে প্রায় ২ হাজার লিটার জাওয়া, ১০০ লিটার তৈরি মদ এবং মদ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আব্দুর রহিম আরও জানান, স্থানীয়ভাবে তৈরি এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিদেশি মদ হিসেবে বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;