Home আঞ্চলিক গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন
আঞ্চলিক

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুল ইসলাম আজম এবং স্থানীয় সুধীজন নাজমুল হক ফয়জুলী।

ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির শুরুতে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম এবং এর উদ্দেশ্য তুলে ধরা হয়। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, নারী, জাতিগত সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচারপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

ভিডিও প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। পরে গ্রাম আদালতবিষয়ক একটি নাটক মঞ্চস্থ করা হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ক্যাম্পেইন ও ভিডিও শোর আয়োজন করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনের জয়মনির ঘোল স্টেশনে বনদস্যুদের হামলা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মোংলা বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের চলমান বিশেষ অভিযানে বনদস্যুরা...

মুরাদনগরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রাম আদালত...

Related Articles

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি...

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাগেরহাট জেলা হাসপাতালে...

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় বাস ও...

ডিজিটাল যুগে গণমাধ্যমের নৈতিক চর্চা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা, পেশাদারিত্ব এবং...