Home আঞ্চলিক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ
আঞ্চলিক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে রহনপুর ইউনিয়নের শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল ও তুমিই বাংলাদেশ ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহবুব হাসান, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (টিআরসিই)-এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার এবং ক্রীড়া সংগঠক ফিরোজ কবির।

এ সময় তুমিই বাংলাদেশ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। এর ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁরা সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে তুমিই বাংলাদেশের পক্ষ থেকে কাজিগ্রাম ক্রীড়া সংঘকে ফুটবল, অ্যাঙ্কলেট ও অন্যান্য ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন...

Related Articles

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তাদরীবুল...

রামদাস বিলের সৌন্দর্যবর্ধনে তালগাছ রোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তালগাছের চারা...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে...

;