Home সাম্প্রতিক রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মামলা, অকেজো ৪ ভেকু
সাম্প্রতিক

রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মামলা, অকেজো ৪ ভেকু

Share
Share

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী


রাজশাহীর দুর্গাপুরে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর (ভেকু) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে। একই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়ামাজমপুর এলাকায় অনুমোদন ছাড়াই ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর পাওয়া যায়। সেগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, কৃষিজমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১, ১২ ও ১৩ ধারায় জারজিস হোসেনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা রয়েছে। এতে কৃষিজমি কমার পাশাপাশি পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;