Home জাতীয় অপরাধ গাজীপুরে আবাসিক হোটেলে তরুণীকে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাজীপুরে আবাসিক হোটেলে তরুণীকে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

Share
Share

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে তার প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী ও তার প্রেমিক মমিনুল ইসলাম মোহন (২২)—দুজনেই আশুলিয়ায় বসবাস করতেন এবং তাদের মধ্যে দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তারা গাজীপুরের চন্দ্রা এলাকার মান্নান প্লাজা নামের একটি আবাসিক হোটেলে অবস্থান নেন।

সেখানে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন, যার পর তরুণী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, একাধিকবার যৌন সম্পর্কের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে রাতেই তারা স্থানীয় একটি ফার্মেসিতে সহায়তা চাইতে যান, কিন্তু কোনো চিকিৎসা না পেয়ে পরদিন (শুক্রবার) সকালে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল কর্তৃপক্ষ তরুণীর অবস্থার গুরুতর দিকটি বুঝে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, মৃত্যুর পর সন্দেহজনক আচরণ করায় অ্যাম্বুলেন্স চালক বিষয়টি টের পেয়ে কৌশলে গাড়িটি ঘুরিয়ে মির্জাপুর থানায় নিয়ে যান এবং ভিকটিমের মরদেহসহ দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন—রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) এবং পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের আতিকুর রহমান (২৩)।
তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় ধর্ষণ ও মৃত্যুর অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিম ও মূল অভিযুক্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা বৃহস্পতিবার রাতে হোটেলে অবস্থান করে। শারীরিক সম্পর্কের পর তরুণী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান।”

তিনি আরও জানান, তরুণীর মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষমাণ।

ওসি মান্নান বলেন, “আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে হোটেলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হবে।” এ ঘটনার পর স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তরুণীর মৃত্যুর ঘটনাকে নারীর প্রতি সহিংসতার একটি উদ্বেগজনক উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর নেডের নানির চরিত্রে অভিনয় করা মেরি রিভেরা আর নেই

  মার্ভেলের ব্লকবাস্টার চলচ্চিত্র স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন।...

ঢাকা কলেজ এলাকায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, যান চলাচল ব্যাহত

  ঢাকা কলেজে একটি কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল চারটার দিকে...

Related Articles

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার ৬ সাংবাদিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষ ও...

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

মো: ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব...

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব বৃদ্ধ, ক্ষয়ক্ষতির দাবি সাড়ে ৩ লাখ টাকা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের ধুপানিছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে...

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, জব্দ নগদ টাকা ও ডিজিটাল স্কেল

মোঃ মাকসুদুর রহমান শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে...