Home আন্তর্জাতিক গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল
আন্তর্জাতিক

গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে গাজার বেশ কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েল-গাজা সীমান্তের ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। শনিবার পর্যন্ত গাজার মধ্যাঞ্চলের শেজাইয়া, আল তুফাহ ও জেইতুন এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাংশ থেকে সেনা ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনা প্রত্যাহার করা হবে।
সেনা প্রত্যাহার শুরুর পর নিজ বাসভূমিতে ফিরতে শুরু করেছেন গাজার ফিলিস্তিনিরা। শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ এলাকায় ফিরে গেছেন।

দক্ষিণ গাজার আশ্রয়কেন্দ্রগুলো থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে উত্তর গাজায় ফিরছেন, কারণ যানবাহন ও জ্বালানির তীব্র সংকট রয়েছে। দক্ষিণ গাজার বাসিন্দারা গাজার সিটি ও পূর্বাঞ্চলে ফেরার পথে মূলত আল রশিদ স্ট্রিট এবং সালাহ আল-দীন রোড ব্যবহার করছেন।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকার মানুষদের খাদ্য, স্বাস্থ্য ও মানবিক সহায়তা দিতে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা মৃতদেহ উদ্ধার করতে ইতোমধ্যে ৫ হাজার উদ্ধার মিশন চালু করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে একটি...