Home আন্তর্জাতিক গাজায় মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়াল
আন্তর্জাতিক

গাজায় মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়াল

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন। শুধু মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে ৯৮ জনের মরদেহ এবং আহত হয়েছেন ৩৮৫ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত নিহত-আহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার সম্ভব হয়নি।

এদিন খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৭ জন নিহত এবং ৮৭ জন আহত হন। এ নিয়ে গত দুই বছরে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫০৪ জনে এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৩৪৮ জনে।

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ কঠোরভাবে সীমিত করেছে। এর ফলে খাদ্যাভাব ও অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবারই খাদ্য ও অপুষ্টিজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন ৪৩২ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৪৬ জন শিশু।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (ICJ) গণহত্যা মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।

তবুও অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা থামেনি। চলমান হত্যাযজ্ঞের নিন্দায় বিশ্বব্যাপী নতুন করে প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে...

Related Articles

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...