Home সাম্প্রতিক গাজায় কবরস্থানের সংকট: নিহতের স্রোতে মরদেহ সমাহিত হচ্ছে অস্থায়ী স্থানে
সাম্প্রতিক

গাজায় কবরস্থানের সংকট: নিহতের স্রোতে মরদেহ সমাহিত হচ্ছে অস্থায়ী স্থানে

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে হাজারো মানুষের মৃত্যুতে মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। নিহতের সংখ্যা এত বেশি যে কবরস্থানগুলো পূর্ণ হয়ে গেছে। বাধ্য হয়ে স্থানীয়রা হাসপাতালের আঙিনা, তাঁবুর পাশে কিংবা ধ্বংসস্তূপের ফাঁকা জায়গায় প্রিয়জনদের দাফন করছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই গাজার কবরস্থানগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন ইসরায়েলি বাহিনী সরাসরি কিছু কবরস্থানকে লক্ষ্য করে হামলা চালায়। এতে শুধু মৃত্যুর সংখ্যা বাড়ছে না, দাফনের ব্যবস্থাও চরমভাবে ব্যাহত হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, হত্যাযজ্ঞ বন্ধ করতে মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। সর্বশেষ খসড়ায় ৬০ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়। হামাস এতে সম্মতি জানিয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হতে হলে হামাসকে জীবিত ও মৃত মিলিয়ে ৫০ জন জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে। এই শর্তের কারণে প্রস্তাব কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

মধ্যস্থতাকারীরা ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন অভিযানে থাকা জাহাজে হামলা হলে ইরান-কে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি দিয়েছেন। Fox News-এ দেওয়া এক সাক্ষাৎকারে...

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা শিগগিরই স্বাভাবিক করতে পারে বলে আশা করা হচ্ছে। সোমবার (৪...

Related Articles

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার দিয়ে বিজেপি সমর্থকদের হামলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার...

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...

ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার ভোলা সদর উপজেলা-এ এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইংরেজি...

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি: প্রধান শিক্ষককে উষ্ণ সংবর্ধনা

সিলেট মহানগরীর নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসনেআরা সুলতানার...