Home জাতীয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

Share
Share

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ১৯৬ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৫ হাজার ৫৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় মোট এক হাজার ৭০৫ জনের এবং ঐ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআইয়ের পূর্বাভাস: আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে কে এগিয়ে?

২০২৬ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এবার শিরোপার আরেক দাবিদার নির্ধারণে...

এক অর্থবছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন পেয়েছে বিএফআইইউ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ২০২৪–২৫ অর্থবছরে রেকর্ড ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) ও সন্দেহজনক কার্যক্রম প্রতিবেদন (এসএআর) পেয়েছে। আগের অর্থবছরের...

Related Articles

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়া হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর মোজাফফর

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন সন্দেহজনক রোগী ৯৭৪

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের...

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।...

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন...