Home জাতীয় অপরাধ গজারিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৪
অপরাধ

গজারিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৪

Share
Share

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ)


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। জমিটির মালিকানা নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।

শনিবার (৩০ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আবু কালাম (৫৬), তাঁর ভাই জাহাঙ্গীর আলম (৪৮), ভাতিজা পারভেজ (২৪) এবং পাখি আক্তার (৪২)। তাঁরা স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী আবু কালাম বলেন, পুড়াচক বাউশিয়া মৌজায় তাঁদের পৈত্রিক ১ দশমিক ২৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছে। শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিন, সালাউদ্দিন, ইসমাইল, মানিক মিয়া ও তাছলিমা বেগমসহ একটি প্রভাবশালী পক্ষ কোনো কাগজপত্র ছাড়াই জোরপূর্বক জমিতে বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জমিটির মালিকানা নিয়ে মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন। মামলায় আলাউদ্দিন ও তাঁর পক্ষের লোকজন বাদী। তাঁদের দাবি, এসএ ও আরএস রেকর্ডে তাঁদের ওয়ারিশদের নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়নি, যা সংশোধন করা প্রয়োজন। অন্যদিকে বিবাদীপক্ষের দাবি, বাদীপক্ষ তাদের মালিকানার পক্ষে আদালতে কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি। অভিযোগ রয়েছে, আদালতের চূড়ান্ত রায় হওয়ার আগেই বাদীপক্ষ জমিটি দখলের চেষ্টা চালায়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে রোববার সকালে তাঁদের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’: পুলিশের দাবি

  চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের...

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত, আরেক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...