Home জাতীয় প্রথম আলো-ডেইলি স্টার বাংলাদেশের অনেক কিছুর নাটের গুরু : গোলাম মাওলা রনি
জাতীয়

প্রথম আলো-ডেইলি স্টার বাংলাদেশের অনেক কিছুর নাটের গুরু : গোলাম মাওলা রনি

Share
Share

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি প্রথম আলো ও ডেইলি স্টারকে ঘিরে বিভিন্ন অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে ‘তিনতন্ত্র’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, ‘প্রথম আলো–ডেইলি স্টার বাংলাদেশের অনেক কিছুর নাটের গুরু।’ তিনি দাবি করেন, ‘এক-এগারোর সময় বিএনপিকে ক্ষমতা থেকে সরানো, দশ ট্রাক অস্ত্র মামলা, উলফা ইস্যু, মাইনাস টু তত্ত্ব এবং সর্বশেষ ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনা ও তাঁর মন্ত্রিসভা গঠনে এ গোষ্ঠীর ভূমিকা রয়েছে।’

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল প্রথম আলোর সঙ্গে সম্পৃক্ততার কারণে উপদেষ্টা হয়েছেন। তাঁর ভাষ্য, ‘তিনি সেখানে কলাম লিখতেন এবং ওই গোষ্ঠীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান “প্রথমা” থেকেও তাঁর বই প্রকাশিত হয়েছে।’

গোলাম মাওলা রনি প্রশ্ন তোলেন, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কোথা থেকে এসেছেন। তিনি বলেন, ‘তিনি প্রথম আলোয় লিখতেন। তিনি জামায়াত-সমর্থিত হলেও প্রথম আলো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত।’

ভিডিওতে তিনি আরও দাবি করেন, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান—এঁরা সবাই প্রথম আলো গ্রুপের সঙ্গে জড়িত।

এ ছাড়া তিনি বলেন, ‘প্রথম আলোর সহযোগী আরেকটি গণমাধ্যম ডেইলি স্টার। তাদের সাংবাদিকসহ অনেকে ইউনূস সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন। ড. ইউনূসের মন্ত্রিসভায় থাকা ব্যক্তিদের দীর্ঘদিন ধরে প্রথম আলো–ডেইলি স্টার প্রচার করেছে।’

বিএনপি-সংশ্লিষ্ট রাজনীতিবিদদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ডা. জাহেদ উর রহমান, ববি হাজ্জাজ ও ব্যারিস্টার রুমিন ফারহানা—তাঁরা সবাই প্রথম আলোর স্নেহভাজন।’ তবে তিনি উল্লেখ করেন, রুমিন ফারহানাকে সরকারে রাখা হয়নি।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...