Home জাতীয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে — তথ্য উপদেষ্টা
জাতীয়বিএনপিরাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে — তথ্য উপদেষ্টা

Share
Share

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল এবং কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মাহফুজ আলম বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছি, খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল ও সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।’

উপদেষ্টা বলেন, “তার ত্যাগ ও অবদানের কারণে আমরা চাই তিনি সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের প্রক্রিয়া দেখুন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা আরও বলেন,“‘তারেক রহমানের দেশে ফেরা-সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে রহনপুর রেলস্টেশন এলাকায় আয়োজিত এ...

বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া বিতর্ক এবার আইনি পর্যায়ে গড়ানোর ইঙ্গিত মিলেছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলাকে উদ্দেশ্য করে...

Related Articles

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

বিশ্বজুড়ে প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস পোলট্রির মাংস। জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যাভ্যাসের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় এইচএসসি পরীক্ষার্থীরা, ১০ ঘণ্টা পর স্থগিত আন্দোলন

প্রায় ১০ ঘণ্টা কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।...

ভুল দুই প্রশ্নে এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বরের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে...

বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ:পঞ্চগড়ে অভিযুক্ত ‘দাদু’ গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবেশীর বাড়িতে ডেকে নিয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও...