Home আন্তর্জাতিক বিচ্ছেদ মেনে নিতে না পেরে সাবেক প্রেমিকাসহ ৪ জনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিকসাম্প্রতিক

বিচ্ছেদ মেনে নিতে না পেরে সাবেক প্রেমিকাসহ ৪ জনকে গুলি করে হত্যা

Share
Share

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ ও নির্মম প্রতিশোধের বশে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে সাবেক প্রেমিকাসহ চারজনকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছেন ২১ বছর বয়সী তরুণ মিগুয়েল দিয়েগো স্যান্ডোভাল। হত্যাকাণ্ডের পর অপরাধের সমস্ত আলামত নিশ্চিহ্ন করতে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্যও সামনে এসেছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ নভেম্বর রাতে ল্যাঙ্কাস্টারের নর্থ ট্যাবলার অ্যাভিনিউয়ে সাবেক প্রেমিকার বাড়িতে গোপনে ওত পেতে থাকেন স্যান্ডোভাল। গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে তিনি বাড়িতে ঢুকে একে একে চারজনকে গুলি করে হত্যা করেন।

লস অ্যাঞ্জেলস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান জে. হকম্যান জানিয়েছেন, বিচ্ছেদ মেনে নিতে না পেরে চরম প্রতিশোধের উন্মাদনা থেকেই স্যান্ডোভাল অত্যন্ত পরিকল্পিত উপায়ে এই নৃশংস সহিংসতা চালিয়েছে।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন স্যান্ডোভালের সাবেক প্রেমিকা জানভি মাকুইনদাং (২১), ক্রিস্টিন আকা-আক (২৫), এডউইন গার্সিয়া (২৪) ও ম্যাথিউ মন্টেবেলো (২১)। হত্যাকাণ্ডের পর আলামত আড়াল করতে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেন স্যান্ডোভাল, যাতে তিনটি পোষা কুকুর আগুনে পুড়ে মারা যায়। তবে ঘরের ভেতরে আটকা পড়া ১৬ বছর বয়সী এক কিশোর তালাবদ্ধ ঘর থেকে জরুরি নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে আগুনের হাত থেকে উদ্ধার করে।

আদালতে স্যান্ডোভাল তার বিরুদ্ধে আনা চারটি ফার্স্ট-ডিগ্রি হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ডাকাতি, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং শিশু নির্যাতনের সমস্ত অপরাধ স্বীকার করেছেন। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা এই তরুণের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে; আগামী ১৭ নভেম্বর বিচারক তার চূড়ান্ত সাজা ঘোষণা করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

;