Home আঞ্চলিক খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে প্রাণ গেল এক ব্যক্তির, আহত ৩
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে প্রাণ গেল এক ব্যক্তির, আহত ৩

Share
Share

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাঁদের গাড়ি উল্টে খোকন চন্দ্র দাশ (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার দীঘিনালা ইউনিয়নের উদালবাগান খামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন চন্দ্র দাশ পশ্চিম থানাপাড়া এলাকার বাসিন্দা ও খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক কর্মচারী ছিলেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, বিকেলে কাঠ কাটার উদ্দেশ্যে বড়াদম-উদালবাগান খামারবাড়ি এলাকার কাঁচা রাস্তায় পাহাড় বেয়ে উঠছিল চাঁদের গাড়িটি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে খোকন চন্দ্র দাশসহ চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোকন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল রশিদ (৫০)-কে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুইজন—আব্দুল জালাল (৪৮) ও মো. ইলিয়াস (৩৮)—কে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি জাকারিয়া আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

Related Articles

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির করুণ মৃত্যু: সিলেট থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানবপাচারকারী চক্রের লোভনীয় প্রলোভনে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা...

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...