Home জাতীয় মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
জাতীয়

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

Share
Share

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী হাসান।

মাহদীর দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপর সেখানে আগুন জ্বলে ওঠে। তাঁর সন্দেহ, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাঁদের ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।

ফেসবুক লাইভে মাহদী তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্য দেখান। একই সঙ্গে মাটিতে পেট্রোলবোমার অংশ পড়ে আছে বলেও দাবি করেন তিনি।

মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

তবে মাহদীর অভিযোগ নাকচ করেছেন ওসি মো. জাহিদুল হক। তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

ওসি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তাঁর চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো....

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ ছাড়া দেশে বর্তমানে ১১১টি মহিলা কলেজ রয়েছে বলে...

Related Articles

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না এবং দল দুটির নেতাকর্মীরা...

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে...

দুই বিয়ে করা নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবেন?

চিরন্তন সুখের আবাস জান্নাত। সেখানে কোনো দুঃখ-কষ্ট থাকবে না। আল্লাহর আদেশ পালনকারী...

;