Home সাম্প্রতিক কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু
সাম্প্রতিক

কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

Share
Share

‘কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা নৈরাজ্য করে, আগুন দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার-চালকদের পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা ১৭ বছর ধরে নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কিংবা মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করেন না, খালেদা জিয়াও কখনো করেননি।’

দুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিরোধীদলীয় নেতাও সংসদে কয়েক দিন আগে বলেছেন—রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতভেদ থাকতে পারে; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।’

তিনি আরও বলেন, ‘আমার জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে নামিয়েছি, দেশের জনগণ ঠিক একইভাবে আগামী ডিসেম্বর মাস—বিজয়ের মাস—পুরোটা সময় নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় থাকব।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায়...

তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭...

নিষেধাজ্ঞাকে উপেক্ষা, ভিপিএন চালিয়ে পাকিস্তানি নাটক দেখছে ভারতীয়রা

ভারতে পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তাতে এসব...

;