Home আন্তর্জাতিক কুয়েতে ভেজাল মদপানে ১৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক

কুয়েতে ভেজাল মদপানে ১৩ জনের মৃত্যু

Share
Share

কুয়েতে ভেজাল মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গত পাঁচ দিনে মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬৩ জন এশিয়ান নাগরিক , যাদের মধ্যে ২১ জনের দৃষ্টিশক্তি আংশিক বা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে।

বুধবার (১৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত বিবৃতিতে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের মধ্যে ৫১ জনের জরুরি কিডনি ডায়ালাইসিস এবং ৩১ জনের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন। নিহত ও আহতদের সবাই প্রবাসী, এবং অধিকাংশই দক্ষিণ এশীয় দেশের নাগরিক।

মিথানল একটি বিষাক্ত রাসায়নিক, যা সাধারণত শিল্পকারখানায় ব্যবহৃত হয়। মানবদেহে প্রবেশ করলে এটি স্নায়ুতন্ত্র, চোখ ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে, এবং অল্প পরিমাণই প্রাণঘাতী হতে সক্ষম।

কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি ও উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কিছু অঞ্চলে গোপন স্থানে অবৈধভাবে এসব পানীয় তৈরি ও বিক্রি হয়। এই অবৈধ বাজারের পণ্যেই মিথানল থাকার আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে অবৈধ মদ প্রস্তুতকারী ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বিবৃতিতে তাদের অসুস্থতার কারণ স্পষ্ট করা হয়নি, তবে দূতাবাস স্বীকার করেছে যে “কিছু প্রাণহানি ঘটেছে, অনেকে গুরুতর এবং কিছুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...