Home আঞ্চলিক কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Share
Share

কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই ইউনিয়নের পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে।

স্থানীয়রা জানান, রাতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন আবু বক্কর। সাধুর মোড়ে পৌঁছালে কচাকাটা থেকে ভূরুঙ্গামারীগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, “আবু বক্করকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসা শুরু করার মুহূর্তেই তিনি মারা যান। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আঘাত ও রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে।” কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

বাংলাদেশে প্রতিদিন গড়ে বহু মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, চালকের সচেতনতা, যানবাহনের গতিনিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলোকসজ্জা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুই পুলিশ সদস্য ও এক পুলিশ সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে...

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

Related Articles

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে...

;