Home আঞ্চলিক চট্টগ্রাম চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে এনসিপি-পুলিশ সংঘর্ষ
চট্টগ্রামজেলা

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে এনসিপি-পুলিশ সংঘর্ষ

Share
Share

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার দুপুর দুইটার দিকে টাইগারপাস এলাকায় কয়েকজন নারীসহ এনসিপির নেতাকর্মীরা দেয়ালে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। পরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এক নারীকে সরিয়ে দিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত ব্যক্তিরা ওই কর্মকর্তাকে সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলে শনাক্ত করেন।

ঘটনাস্থলে উপস্থিত তাজরিনা তাবাসসুম নামের এক নারী বলেন, তারা শান্তিপূর্ণভাবে গ্রাফিতি আঁকতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গ্রাফিতি আঁকার কর্মসূচিতে পুলিশি বাধা কেন দেওয়া হলো। তিনি বলেন, ফুটপাতে দাঁড়িয়ে গ্রাফিতি আঁকা আর সভা-সমাবেশ এক বিষয় নয়। একই সঙ্গে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনকে নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন।

তবে নারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। তিনি বলেন, তার হাত কোনো নারীর শরীর স্পর্শ করেনি এবং এ বিষয়ে ছড়ানো তথ্য সঠিক নয়।

এর আগে রোববার রাতেও টাইগারপাস এলাকায় জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা নিয়ে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি স্লোগানের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন,...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত চলাকালেই দেশটি আরও উন্নত সামরিক সরঞ্জাম তৈরি করেছে এবং যুদ্ধের শেষ...

Related Articles

চকরিয়ায় প্রায় ৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে প্রায় ৬ কোটি...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

মো. ইয়াসিন সরকার,কুমিল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারকে নিয়ে ভুয়া তথ্য ও...

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...