Home জেলা জেলে নিহতের ঘটনায় শ্যামনগরে বনবিভাগ অফিসে হামলা-ভাঙচুর
জেলা

জেলে নিহতের ঘটনায় শ্যামনগরে বনবিভাগ অফিসে হামলা-ভাঙচুর

Share
Share

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে জেলে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয়রা বনবিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় পাঁচ বনকর্মী আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশের স্টেশন অফিসে এ ঘটনা ঘটে।

আহত বনকর্মীরা হলেন তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর। তাঁদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ নিয়ে শত শত মানুষ লাঠিসোঁটা হাতে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। এ সময় তারা বনকর্মীদের খুঁজে বের করে মারধর করেন এবং অফিস ভবনসহ ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত জেলে আমিনুর রহমানের মরদেহ রাখা ছিল।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। ইতোমধ্যে আমাদের পাঁচজন আহত হয়েছেন। অফিস ও অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।”

এর আগে সোমবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় কাঁকড়া আহরণ করতে গিয়ে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার থাকবে—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,...

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে...

Related Articles

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

মো. ইয়াসিন সরকার,কুমিল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারকে নিয়ে ভুয়া তথ্য ও...

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ কাঁধে নিয়ে হাসপাতালে গেলেন স্বামী

কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর...

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে এনসিপি-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক...