Home সাম্প্রতিক ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মদে মৃত্যুমিছিল, রংপুরে একে একে প্রাণ গেল ৫ জনের
সাম্প্রতিক

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মদে মৃত্যুমিছিল, রংপুরে একে একে প্রাণ গেল ৫ জনের

Share
Share

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ দুলা মিয়া (৪৫) বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করেন। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একে একে পাঁচজনের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষাক্ত অ্যালকোহল কীভাবে বাজারে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের মধ্যে এ ধরনের ক্ষতিকর পানীয় বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল বোমস’ নামে একটি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রটি শত্রুপক্ষের...

Related Articles

রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনিও একসময় শেখ...

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই’, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন: রাশেদ খাঁন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায়...

;