Home আঞ্চলিক কুড়িগ্রামে টিনের ঘরে বজ্রপাত: স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুড়িগ্রামে টিনের ঘরে বজ্রপাত: স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

Share
Share

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে টিনের ঘরে বজ্রপাতের আঘাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাহেবের আলগা চরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে হঠাৎ প্রবল বাতাস ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও রুবি বেগম নিজেদের টিনের ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে অবস্থান করছিল তাদের তিন সন্তান। রাত ৮টার দিকে আকস্মিক বজ্রপাত সরাসরি ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা দৌড়ে গিয়ে নিহতদের উদ্ধার করেন এবং শিশুদের নিরাপদে সরিয়ে নেন। স্থানীয়রা জানান, নিহত দম্পতি চার সন্তানের জনক-জননী। এর মধ্যে এক কন্যার বিয়ে হয়ে গেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, “বজ্রপাতের ঘটনায় এই পরিবারের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সন্তানরা এতিম হয়ে গেল। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে বহু প্রাণহানি ঘটে। বিশেষজ্ঞদের মতে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে নদীঘেরা ও খোলা মাঠের এলাকায় টিন বা খড়ের ঘরে বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বজ্রপাতের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। গ্রামাঞ্চলে সচেতনতার অভাব ও নিরাপদ আশ্রয়কেন্দ্রের স্বল্পতার কারণে এমন দুর্ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে সামিরা খান মাহির এই পথচলা সহজ ছিল না। গায়ের রং ও...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি...

Related Articles

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: আবদুস সালাম

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য...

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

সাত দিনের সফরে আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ...

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ...

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে হচ্ছে আমির হামজার মাহফিল

ঝিনাইদহের কালীগঞ্জে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর সমঝোতা বৈঠকের মাধ্যমে ইসলামী বক্তা...

;