Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে আটকা অন্তত ৩৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে আটকা অন্তত ৩৮

Share
Share

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে নির্মাণাধীন একটি মাদ্রাসা ভবন ধসে পড়ায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৩৮ জন আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বহু শিক্ষার্থী নামাজ পড়ার জন্য ভবনে জড়ো হয়েছিলেন। হঠাৎ ছাদ ধসে পড়ায় অনেকেই চাপা পড়ে যান। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। এছাড়া প্রায় ৯১ শিক্ষার্থী নিজেদের চেষ্টায় নিরাপদে বের হতে সক্ষম হন। আটকা পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে উদ্ধারকারী দল।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB)-এর মুখপাত্র আবদুল মুহারি জানান, ভবনটি তখনও নির্মাণাধীন ছিল এবং এর কাঠামো ছিল অত্যন্ত অনিরাপদ। তিনি বলেন, “নির্মাণাধীন দুইতলা ভবনের ওপর আরও দুটি তলা তোলার কাজ চলছিল। অতিরিক্ত ভারে ছাদ ও দেয়াল ধসে পড়ে শিক্ষার্থী ও নির্মাণশ্রমিকরা চাপা পড়েন।”

সরকারি সূত্র বলছে, দুর্বল ভিত্তি এবং নির্মাণ বিধি লঙ্ঘন করেই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংসস্তূপে আটকে থাকা শিক্ষার্থীদের জীবিত উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি...

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব উল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত...

Related Articles

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

;