Home সাম্প্রতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর
সাম্প্রতিক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

Share
Share

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আওয়ামী লীগও দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। তবে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে জনকল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু দলটির বর্তমান আচরণে জনকল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মকাণ্ড দেশকে ধ্বংসের প্রক্রিয়া। বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, আপনারা এ দেশেরই সন্তান। কিন্তু আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সে প্রশ্নও তোলেন তিনি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রেজাউল করিম বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাঁদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসানো হয়েছে, তাঁরাই নতুন রূপে পুরোনোদের মতো ক্ষমতার চেয়ারে বসেছেন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নসহ দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি। জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন রেজাউল করিম।

ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে বলে মনে করেন চরমোনাই পীর। তিনি বলেন, সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হতে পারে। তাঁর মতে, বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে; এখন ইসলামই একমাত্র কার্যকর আদর্শ।

ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত। ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু চান। তাই সেতুটি ভোলা ও বরিশালের মধ্য দিয়েই নির্মাণ করতে হবে।

ইত্তেফাক/এসজেএস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জৈব...

Related Articles

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায়...

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

;