Home আন্তর্জাতিক কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত রূপ নিয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইরান থেকে কাতারের দিকে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর একটি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে। অপর ক্ষেপণাস্ত্রটি কাতারের আল-উদাইদ এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটির নিকটবর্তী স্থানে আঘাত হানে।

কাতারের আল-উদাইদ, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে হাজারো মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং অঞ্চলজুড়ে সামরিক অভিযান পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনীও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। তবে নিরাপত্তাজনিত কারণে ঘাঁটির আশপাশে সতর্কতা জোরদার করা হয়েছে।

গত কয়েক দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। কাতারের এই ঘটনা সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। এর আগে ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা ও সামরিক অবকাঠামো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। এবার কাতার সরাসরি হামলার মুখে পড়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের ধারাবাহিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কাতার সরকার ঘটনার পরপরই উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক আহ্বান করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা কামনা করেছে।
তথ্যসূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে বলে দলীয়...

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ, মুক্তিপণ আদায় ও সশস্ত্র হামলার ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। অপহরণকারীদের...

Related Articles

মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত, ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইরান...

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে অভিযানে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায়...

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

পার্শ্ববর্তী দেশ মিশরে সৃষ্ট একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে দক্ষিণ ইসরায়েল...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের...