Home আঞ্চলিক কলেজে গিয়ে লাশ হয়ে ফিরলেন শাকিব 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কলেজে গিয়ে লাশ হয়ে ফিরলেন শাকিব 

Share
Share

বাগেরহাট সদর উপজেলার কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজছাত্র শাকিব হাওলাদার (১৮) । সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শাকিব হাওলাদার কাফুরপুরা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের নিয়মিত ছাত্র ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় শাকিব সহপাঠীদের সঙ্গে কথা বলছিলেন এবং দোতলার গাইড ওয়ালে হেলান দিয়ে ছিলেন। হঠাৎ দেয়াল ভেঙে দেয়ালের অংশটি তার শরীরে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।

শাকিবকে সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলেজের অধ্যক্ষ শেখ শুকুর আলী বলেন, “শাকিব নিয়মিত ছাত্র ছিলেন। ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে কথা বলার সময় এক্সিডেন্ট ঘটে। এটা সত্যিই মর্মান্তিক ঘটনা।”

শাকিব হাওলাদারের মা শাহীনুর বেগম জানান, তার স্বামী প্রায় ১৪ বছর আগে ২ ছেলেকে রেখে ক্যান্সারে মারা যান। দরিদ্র পরিবারে তিনি অতি কষ্টে সন্তানদের লেখাপড়া করান। শাকিবের এমন অপমৃত্যু তিনি কিছুতেই মানতে পারছেন না।  বাগেরহাটের স্থানীয় পুলিশ ও প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পর তারা কলেজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগামী ২ দিন ভারি বৃষ্টির আভাস, ১০ জেলায় বন্যার শঙ্কা

  দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের উজানে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।...

এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।...

Related Articles

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ১৫ আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে সার্বিক...

শান্তা ফারজানাসহ ‘নতুন ধারা বাংলাদেশ’-এর ৬ নেতা গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাব এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল...

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার ৬ সাংবাদিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষ ও...