Home জাতীয় ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে নতুন বিতর্ক, ভাইয়ের সংশ্লিষ্টতার সন্দেহ তুললেন ফারুক হাসান
জাতীয়

ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে নতুন বিতর্ক, ভাইয়ের সংশ্লিষ্টতার সন্দেহ তুললেন ফারুক হাসান

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও ব্যক্তিগত বিতর্ক তৈরি হয়েছে। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান এই হত্যাকাণ্ডে ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ফারুক হাসান দাবি করেন, হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছেন ওমর হাদি। তাঁর ভাষায়, ওসমান হাদির মৃত্যুর পর দ্রুত সময়ের মধ্যে ওমর হাদি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে একটি ‘লাভজনক’ পদে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, যদি ওমর হাদি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হত্যাকাণ্ডের দায় নিয়ে থাকেন, তবে তিনি কীভাবে সেই সরকারের অধীনে লন্ডন হাইকমিশনে চাকরি গ্রহণ করলেন।
ফারুক হাসান তাঁর পোস্টে ওমর হাদিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁর এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকেও নতুন কোনো তথ্য জানানো হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...