Home আঞ্চলিক পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী
আঞ্চলিক

পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

Share
Share

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী পিয়নের প্রতারণার অভিযোগ তুলে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার দাবি করেছেন। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কলেজের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ভুক্তভোগী দুই ছাত্রী হলেন মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম। তাঁদের অভিযোগ, কলেজের পিয়ন মো. শাহজাহান ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা নেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের ফরম পূরণ হয়নি এবং প্রবেশপত্রও পাননি।

দুই ছাত্রীর ভাষ্য, তাঁরা নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের নিয়মিত শিক্ষার্থী। নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাঁদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেয়নি।

পরে কলেজের পিয়ন শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে ফরম পূরণ ও প্রবেশপত্রের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তিনি তাঁদের কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন এবং বিষয়টি কাউকে না জানাতে বলেন বলে অভিযোগ করেন তাঁরা।

দুই ছাত্রীর দাবি, পরীক্ষার আগে অন্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও তাঁরা পাননি। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান তাঁদের আশ্বস্ত করে প্রবেশপত্র পৌঁছে যাবে বলে জানান। ওই আশ্বাসে বৃহস্পতিবার সকালে তাঁরা কলেজে এলেও বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে কলেজের সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ঘটনার পর কলেজে শাহজাহানকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, শাহজাহান কলেজের পিয়ন। পরীক্ষার্থীদের ফরম পূরণ বা প্রবেশপত্র সংগ্রহের কোনো দায়িত্ব তাঁর নয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিন ধাপে ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রেলখাতের উন্নয়নে...

বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। বাগেরহাট, বরিশাল, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিলার নিয়োগ নিয়ে...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;