Home বিনোদন এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে বিতর্ক, মূল দল না পাঠানোর ভাবনা বাংলাদেশ-ভারত-পাকিস্তানের
বিনোদন

এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে বিতর্ক, মূল দল না পাঠানোর ভাবনা বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

Share
Share

এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের থাকা-খাওয়া, ড্রেসিংরুম ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

জাপানের আইচি-নাগোয়ায় এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী খেলোয়াড় ও কোচদের জন্য আয়োজকদের নির্ধারিত আবাসন গেমস ভিলেজ থেকে দূরে হওয়ায় আপত্তি জানিয়েছে কয়েকটি দল। আয়োজকদের দাবি, ১৫ হাজারের বেশি মানুষের জন্য গেমস ভিলেজে অতিরিক্ত আবাসনের ব্যবস্থা করা সম্ভব নয়।

ক্রিকেটের সুযোগ-সুবিধা নিয়ে এসিসি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আয়োজকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করলেও এখনো সমাধান হয়নি। এ অবস্থায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো মূল দল না পাঠিয়ে দ্বিতীয় বা তৃতীয় সারির দল পাঠানোর কথা ভাবছে। এতে ক্রিকেট ইভেন্টের আকর্ষণ কমার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে অভিযোগগুলো পুরোপুরি মানতে নারাজ জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটির সিইও নাওকি অ্যালেক্স মিয়াজি জানিয়েছেন, ক্রিকেট দলগুলোর জন্য আলাদা আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। দলগুলো চাইলে নিজেদের পছন্দের হোটেলেও থাকতে পারবে।

এশিয়ান গেমসে ক্রিকেট ম্যাচ হবে নিশিনের কারোগি স্পোর্টস পার্কে। ড্রেসিংরুম অস্থায়ী হলেও প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে বলে জানিয়েছেন মিয়াজি।

তিনি জানান, আইচিতে আগে ক্রিকেটের প্রয়োজনীয় অবকাঠামো ছিল না। গত ১৭ মাসে শূন্য থেকে মাঠটি তৈরি করা হয়েছে। পূর্ণ আকারের মাঠ নির্মাণের পাশাপাশি অভিজ্ঞ পিচ প্রস্তুতকারী আনা হয়েছে এবং তৈরি করা হয়েছে ড্রপ-ইন পিচ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে চাপে পড়েছিল বাংলাদেশ...

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...