Home বিনোদন প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
বিনোদন

প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

Share
Share

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে চাপে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিন শেষে ৩৭১ রানে ৬ উইকেট হারানো দলকে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির পর এবার ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি।

৪৫০ বলে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়। বাংলাদেশের ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

হৃদয়ের এই ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাকের আলীর। পঞ্চম উইকেটে জাকেরকে নিয়ে ১৫১ রানের জুটি গড়েন হৃদয়। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন জাকের। ১৬৮ বলে ৯৪ রান করে আউট হন তিনি।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৮৫ রানের জুটি গড়েন হৃদয়। সাইফউদ্দিন ১৭১ বলে ৮৭ রান করেন।

এর আগে প্রথম ইনিংসে ৫১২ রান করে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। দলের হয়ে লেসেগো সেনোকওয়ানে ১১১ এবং সিনেথেম্বা কেশিলে ১২৮ রান করেন। গ্যাভিন কাপলান ৯৭ রান করে সেঞ্চুরি থেকে তিন রান দূরে থামেন।

বিশাল সংগ্রহের জবাবে বাংলাদেশ ‘এ’ দল তৃতীয় দিন শেষে ৩৭১ রানে ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে হৃদয়ের ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ‘এ’ দল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে কঠোর ও স্পষ্ট বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্টভাবে...

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন। বিগত ১৭...

Related Articles

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ২৯ রানেই ৪ উইকেট নেই

পুরোনো ব্যাটিং ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। ব্যাটারদের মানসিকতায়ও পরিবর্তনের ছাপ...

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু...

;