Home জাতীয় পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ত্যাগের ঘোষণা দিলেন বিএনপি নেতা
জাতীয়বিএনপিরাজনীতি

পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ত্যাগের ঘোষণা দিলেন বিএনপি নেতা

Share
Share

সৌদি আরবে পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও এবং দীর্ঘ আবেগঘন বার্তা প্রকাশ করে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতি ত্যাগের এই নজিরবিহীন ঘোষণা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

সাদ্দাম হাওলাদার বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য এবং ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী ছিলেন। বর্তমানে তিনি সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। কাবার সামনে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, রাজনীতি মূলত জনগণের সেবার ক্ষেত্র হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা আর সম্ভব হচ্ছে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক বার্তায় সাদ্দাম হাওলাদার লেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তার ভালোবাসা অপরিবর্তিত রয়েছে। তবে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে তিনি জানান, তার মতো লাখো কর্মী দলের কাছে আজ অবহেলিত। কাবা শরিফের সামনে দাঁড়িয়ে তওবা করার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি না করেও সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে মানবসেবা চালিয়ে যাওয়া সম্ভব-তা তিনি ভবিষ্যতেও প্রমাণ করবেন। অতীতের কোনো রাজনৈতিক ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনাও করেন তিনি।

হঠাৎ করে পবিত্র স্থানে দাঁড়িয়ে এমন রাজনৈতিক সিদ্ধান্তের নেপথ্যে কোনো অভ্যন্তরীণ বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে সৌদি আরবে অবস্থান করায় তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না জানান, কোনো পদত্যাগপত্র না জমা দিয়ে ফেসবুকে বার্তা দেওয়ার কারণটি খতিয়ে দেখা হবে। সাদ্দাম দীর্ঘ দিন প্রবাসে থাকায় ক্ষোভ কিংবা কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে...

সাপাহারে পুলিশের অভিযানে ‘আলম ডাকাত’সহ ৭ আসামি গ্রেপ্তার

নওগাঁর সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে ‘আলম ডাকাত’ নামে পরিচিত এক ব্যক্তিসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাপাহার থানা-পুলিশ...

Related Articles

জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময়

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয়...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনেই ছাত্রদলের কর্মশালা

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা...

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার...