Home জাতীয় অপরাধ উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Share
Share

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের যৌথ অভিযানে প্রায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টিএনটি আর্মি ক্যাম্প এলাকার একটি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের মোহাম্মদ হেলাল উদ্দিন ও জলু মিয়া।

যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে যানটি আটক করা হয়। তল্লাশিতে বিশেষভাবে লুকানো ৯ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল ও জলু ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে উদ্ধারকৃত ইয়াবা স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক উইক্য সিং বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে।”

উখিয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। যেকোনো মূল্যে এই অপরাধ চক্রকে নির্মূল করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ...

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত...

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবির পর মাওলানা মতিউর রহমান...

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন...