Home আন্তর্জাতিক শাকিব নাকি শাহরুখ? হানিয়ার পছন্দে ঢালিউড কিং
আন্তর্জাতিকগানচলচ্চিত্রজাতীয়নাটকবিনোদন

শাকিব নাকি শাহরুখ? হানিয়ার পছন্দে ঢালিউড কিং

Share
Share

প্রথমবার ঢাকায় এসে যেন সবার নজর কাড়লেন পাকিস্তানি জনপ্রিয় তারকা হানিয়া আমির। শনিবার সন্ধ্যায় একটি তারকাবহুল জমকালো অনুষ্ঠানে মঞ্চে তাকে এক মজার প্রশ্ন করা হয়— শাহরুখ খান ও শাকিব খান, দুজন কিং খানের মধ্যে কাকে বেছে নেবেন ?

মুহূর্তেই দর্শক সারিতে নেমে আসে টানটান উত্তেজনা। উপস্থাপকের প্রশ্নের জবাবে হানিয়া যখন শাকিব খানের নাম উচ্চারণ করেন, তখন পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকে মনে করছেন, বাংলাদেশের দর্শকদের খুশি করতেই তিনি শাকিবকে বেছে নিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, এটাই প্রমাণ করে ঢালিউড কিং শাকিব খানের জনপ্রিয়তা সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে।

এরই মধ্যে হানিয়ার এক মন্তব্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। শাকিবের নাম বলার পর তিনি হাসিমুখে বলেন,“আমার মনে হয়, আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।”

তার এ উক্তি থেকেই স্পষ্ট, দর্শকদের অনুভূতির প্রতি সম্মান দেখিয়েই তিনি শাকিবকে বেছে নিয়েছেন। তবে শাহরুখ ও শাকিব— দুই কিং খানকেই সমানভাবে পছন্দ করেন, সেটিও আভাস দিয়েছেন হানিয়া আমির।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

পদ্মায় বাল্কহেড থেকে ছিটকে পড়ার দুদিন পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

নৌ-ভ্রমণে গিয়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় নদীতে ছিটকে...

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

কোনো শিক্ষকের কাছ থেকে চাপ সৃষ্টি করে বা জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের কোনো...