Home জাতীয় অপরাধ উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Share
Share

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের যৌথ অভিযানে প্রায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টিএনটি আর্মি ক্যাম্প এলাকার একটি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের মোহাম্মদ হেলাল উদ্দিন ও জলু মিয়া।

যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে যানটি আটক করা হয়। তল্লাশিতে বিশেষভাবে লুকানো ৯ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল ও জলু ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে উদ্ধারকৃত ইয়াবা স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক উইক্য সিং বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে।”

উখিয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। যেকোনো মূল্যে এই অপরাধ চক্রকে নির্মূল করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। মঙ্গলবার...

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের এনকাউন্টারে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে পুলিশের দাবি,...

Related Articles

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য...

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান...

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া...

;