Home রাজনীতি বিএনপি ‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
বিএনপি

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

Share
জয়নুল আবদিন ফারুক
Share

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১ মার্চ) দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ২০৩২ সাল পর্যন্ত নয়; ২০৩২ থেকে ২০৩৭ সাল পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ‘সূর্য উঠলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। তারেক রহমানের নেতৃত্বের শুরুতেই আমরা তা বুঝতে পেরেছি।’

তিনি আরও দাবি করেন, ‘শুধু ২০৩১ নয়, ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, ইনশাআল্লাহ।’

ফারুকের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা একটি চিঠির মাধ্যমে জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চিত্রনায়ক রিয়াজের গোপনে দেশ ছাড়ার জোর গুঞ্জন

দীর্ঘদিন ধরে অভিনয় অঙ্গন ও জনসম্মুখ থেকে নিজেকে আড়ালে রাখার পর এবার ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের গোপনে দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একটি গণমাধ্যমের...

মক্কায় হামলাকে ‘গুরুতর অপরাধ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম

সৌদি আরবের মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ও মদিনার মসজিদে নববীর সম্মানিত ইমামরা মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলা...

Related Articles

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...

পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ত্যাগের ঘোষণা দিলেন বিএনপি নেতা

সৌদি আরবে পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও...