Home ধর্ম ও জীবন ইসলাম সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইসলামজাতীয়ধর্ম ও জীবনবিএনপিরাজনীতি

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
সংসদে কালেমা স্থাপন
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”—স্থাপন করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সংসদ সচিবালয়ে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংসদ সচিবালয়ে অবস্থান করে তিনি অধিবেশন প্রস্তুতির বিভিন্ন বিষয় সরাসরি তদারকি করেন।

নির্বাচনের পর এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সংসদ সচিবালয় সফর। এ সময় তিনি সংসদ ভবনের পরিবেশ, অধিবেশন পরিচালনার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সাংবিধানিক আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি কর্মকর্তাদের মতে, সংসদ কক্ষে কালেমা তাইয়্যিবা স্থাপনের উদ্দেশ্য হলো দেশের ধর্মীয় ঐতিহ্য ও মূল্যবোধের প্রতিফলন ঘটানো এবং সংসদ সদস্য ও অতিথিদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা।

ক্যালিগ্রাফিটি স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে সংসদ অধিবেশনে উপস্থিত সদস্য ও অতিথিরা সহজেই এটি দেখতে পারেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই সংযোজন সংসদ কক্ষের নান্দনিকতা ও প্রতীকী গুরুত্বকে আরও জোরদার করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে...

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

;