Home আন্তর্জাতিক ইসরায়েলে একযোগে ১০০ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক

ইসরায়েলে একযোগে ১০০ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

Share
ইসরায়েলে একযোগে ১০০ রকেট নিক্ষেপ
Share

ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, লেবাননের বিভিন্ন স্থান থেকে রকেটগুলো ছোড়া হয়। হামলার পরপরই বন্দরনগরী হাইফা, গালিলি অঞ্চল এবং গোলান উপত্যকাজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে পুনরায় সক্রিয় হওয়ার পর এটিই হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা বলে মনে করা হচ্ছে। যদিও হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে ইউরোপীয় দেশ স্পেন তেল আবিব থেকে আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে।

বুধবার প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ এই সিদ্ধান্ত নেয়। বিরোধের সূত্রপাত হয় যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি নীতিগত পদক্ষেপের প্রকাশ্য সমালোচনা করেন। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর উপজেলার ‘থানার মোড়’ তখনই সরগরম। ছোট ছোট দলে জড়ো হচ্ছেন খেটে...

ক্যারিয়ারে চরম হতাশায় চাষবাস করতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

বলিউডে নাম লেখানোর পর প্রথম সিনেমাই বাণিজ্যিকভাবে দারুণ সফল হলেও ক্যারিয়ার গুছিয়ে নিতে দীর্ঘ লড়াই চালাতে হয়েছিল ভারতীয় তারকা অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কাঙ্ক্ষিত...

Related Articles

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে একটি...