Home জাতীয় অপরাধ গাজীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, এক ব্যক্তি আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাজীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, এক ব্যক্তি আটক

Share
Share

গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকায় ছুরিকাঘাতে আব্দুল হালিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হালিম শরীফপুর দরগারপাড় মহল্লার মৃত আব্দুস সামাদ ও হাজেরা খাতুনের ছেলে। তিনি দুই স্ত্রী ও দুই সন্তান নিয়ে পাশাপাশি বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হালিমের সঙ্গে স্থানীয় এক যুবক আদিবের কথাকাটাকাটি হয়। পরে রাতে বাজারে কেরামবোর্ড খেলার সময় আদিবসহ ১০–১৫ জন হালিমকে ঘিরে ধরে গলায় ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থা অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।

হালিমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচিতে প্রধান...

Related Articles

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...