Home আন্তর্জাতিক ইরান-ইসরায়েল সংঘাত কনডম শিল্পে দাম বৃদ্ধি ভারতের
আন্তর্জাতিকএশিয়া

ইরান-ইসরায়েল সংঘাত কনডম শিল্পে দাম বৃদ্ধি ভারতের

Share
Share

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব বহু শিল্পে প্রতিফলিত হচ্ছে। এই প্রভাব লাইফস্টাইল সম্পর্কিত শিল্পেও পড়েছে, যার মধ্যে কনডম উৎপাদন শিল্প অন্যতম। কনডম তৈরিতে ব্যবহৃত পেট্রো-কেমিক্যাল, অ্যামোনিয়া এবং সিলিকন অয়েলের সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচামালের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। খুচরো বিক্রিতেও ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে।

উৎপাদন শিল্পের সূত্র জানাচ্ছে, ভারতের আট হাজার কোটি টাকারও বেশি মূল্যের কনডম শিল্পে অ্যামোনিয়ার দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ কারণে সিলিকন তেলের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিবিসি হিন্দিকে বলেন, “কেউ ভাবেনি যে এই শিল্পে কোনো সমস্যা হবে। তবে কনডম এখন লাইফস্টাইল প্রোডাক্টে পরিণত হয়েছে, তাই ব্যবসার প্রভাব মানুষের জীবনেও পড়তে পারে।”

কনডম উৎপাদনে ল্যাটেক্সকে স্থিতিশীল করতে এবং অতিরিক্ত প্রোটিন দূর করতে অ্যামোনিয়ার ব্যবহার করা হয়। এছাড়া কনডমের ওপরে সিলিকন অয়েলের আস্তরণ থাকে, যা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। ল্যাটেক্স একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি রাবার পদার্থ, যা উচ্চ স্থিতিস্থাপকতা, প্রসারণ ক্ষমতা এবং জলরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

ল্যাটেক্স কনডমের পাশাপাশি ফোম ম্যাট্রেস, দস্তানা, রঙ, পোশাক এবং আঠা তৈরিতেও ব্যবহৃত হয়। কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব শুধুমাত্র উৎপাদন শিল্পে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি খুচরো বিক্রি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাতেও প্রভাব ফেলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এনসিপির পর এবার জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন...

ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর পাঠানো ডিভোর্সের কাগজ পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তানভীর রণক (২৮) নামের এক যুবক কীটনাশক পান করে মারা গেছেন। সোমবার...

Related Articles

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ: পাল্টাপাল্টি ৫০% শুল্ক, বাড়ছে উত্তেজনা

উত্তর আমেরিকার দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে।...

ট্রাম্পের ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত প্রাণনাশের হুমকি...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ...

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশি তরুণ পংকজ তালুকদার 

বাংলাদেশের সিলেট অঞ্চলের অদম্য তরুণ পংকজ তালুকদার কঠোর ও কঠিন সামরিক প্রশিক্ষণ...