Home আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

Share
Share

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ইরানি গণমাধ্যমের বরাতে শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টেলিভিশন।

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৃথক এক বৈঠকে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহির সঙ্গে আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মেজর জেনারেল আলি আবদোল্লাহি পাকিস্তান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত দ্বিতীয় ও তৃতীয় দফার আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থানকে স্বীকৃতি দেন।

ইরানের এই সামরিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সংঘাতে ব্যবহৃত সব ধরনের সামরিক সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদিত। এসব সক্ষমতা গড়ে তুলতে ইরানের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন হলে তা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেক অনুমোদন চলতি সপ্তাহেই!

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৫০২ কোটি ৪০...

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

Related Articles

এক সপ্তাহের ব্যবধানে ইরানে আবারও সুন্নি আলেমকে গু’লি করে হ’ত্যা

ইরানের ক্ষিণ-পূর্বাঞ্চলে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবারও এক সুন্নি ধর্মীয় নেতা...

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ইরানে বিমান থেকে পড়ে মেরুদণ্ড ভাঙার পরও ৫০ ঘণ্টা লুকিয়ে মার্কিন কর্মকর্তার আত্মরক্ষা

ইরানের পারমাণবিক স্থাপনা সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ কোটি ডলার মূল্যের ‘এফ-১৫ই...

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন...