Home জাতীয় অপরাধ কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
অপরাধ

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

Share
Share

 

চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন তুলপাই দারাশাহী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজী ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। পরে তাঁরা তুলপাই বাজারসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে অবস্থান নেন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

বিক্ষোভ শেষে মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযোগ তদন্তে দ্রুত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িকভাবে বিদ্যালয় থেকে বরখাস্ত রাখা।

দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত পাটোয়ারী ও মেহেদী হাসান অভিযোগ করেন, এর আগেও অভিযুক্ত শিক্ষকের আচরণ নিয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল। তবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ক্লাস বর্জন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার ও রাখি রানী অভিযোগ করেন, শিক্ষক নাছির আহমেদ গাজী তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের দাতা সদস্য জুয়েল পাটোয়ারী বলেন, অতীতেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ পাওয়া গেছে। পরিচালনা পর্ষদের মাধ্যমে কয়েকবার তাঁকে সতর্ক করা হলেও অভিযোগ অনুযায়ী পরিস্থিতির পরিবর্তন হয়নি।

অভিভাবক মো. জাকির হোসেন অভিযোগ করেন, তাঁর ভাতিজির সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় অভিযুক্ত শিক্ষক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।

তবে অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজী বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। মুঠোফোনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাঁকে মৌখিকভাবে জানিয়েছিল। রোববার হঠাৎ করে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নামে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খান বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং ক্লাসে ফিরিয়ে দেন। অভিযোগের বিষয়টি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

  হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা...

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...