Home জাতীয় অপরাধ আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার
অপরাধ

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

Share
Share

ঢাকার আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি তাঁরা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল।

খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাট থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সিআইডির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা-পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূসের মতো একটা ‘বাটপার’ দেশ শাসন করে গেল: ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে...

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) নামের...

Related Articles

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

মুরাদনগরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে সাজা ওয়ারেন্ট ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে...

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ফেসবুক ভিডিওতে গালিগালাজ: যুবক গ্রেপ্তার

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে...