Home জাতীয় দুর্ঘটনা টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
দুর্ঘটনা

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

Share
Share

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক মাদরাসাছাত্র। বৃহস্পতিবার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কুমিল্লার হোমনা উপজেলার আল আমিনের ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী আল রাফি (১৪) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের কালা মৃধার ছেলে ও টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া মাদরাসার মিঝান জামাতের শিক্ষার্থী ইয়াছিন মৃধা (১৩)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মো. আইয়ুব আলী জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে উপজেলা পরিষদ এলাকা থেকে গিমাডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইয়াছিন মৃধা ও অপর শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ইয়াছিন মৃধার মৃত্যু হয়।

আহত অপর শিক্ষার্থীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ওসি মো. আইয়ুব আলী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূসের মতো একটা ‘বাটপার’ দেশ শাসন করে গেল: ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে...

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) নামের...

Related Articles

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০...

মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি...

ফেনীতে বাস-কাভার্ড ভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বাস, কাভার্ড ভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।...

রাতে নিখোঁজ, সকালে আমবাগানে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ

নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত...