Home আন্তর্জাতিক আর্থিক জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্করের
আন্তর্জাতিকবিনোদন

আর্থিক জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্করের

Share
Share

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম এক বড় ধরনের অনলাইন আর্থিক প্রতারণা কাণ্ডে জড়িয়ে পড়েছে । মুম্বাইয়ের এক নারী আইনজীবী, নেহার নাম ও জনপ্রিয়তা ব্যবহার করে তৈরি একটি ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করে পাঁচ লাখ রুপিরও বেশি হারিয়েছেন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়, ওরলি থানায় অভিযোগ করেছেন ৪৫ বছর বয়সী আইনজীবী শবনম মুহাম্মদ

হুসেন সায়েদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে “আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্ম” নামে একটি বিজ্ঞাপন দেখেন, যেখানে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয়। বিজ্ঞাপনটিতে প্ল্যাটফর্মটিকে “নিরাপদ ও লাভজনক বিনিয়োগের মাধ্যম” হিসেবে প্রচার করা হয়েছিল। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে মোট পাঁচ লাখ রুপি পাঠান। তবে বিনিয়োগের কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

ওরলি থানার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা অভিযুক্তদের শনাক্ত করতে অনলাইন লেনদেনের রেকর্ড, কল লগ ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করছেন । উল্লেখ্য, নেহা কক্করের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যেখানে দাফন করা হবে খামেনিকে

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)  ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি...

ইকরার আত্মহত্যা – আড়ালে থাকার কারণ জানালেন আলভী

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম...

Related Articles

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব না দিয়ে পিছু হটবে না ইরান: জেনারেল হায়দারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান।...

আমিরাতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা...

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু...

তিন ভবিষ্যদ্বাণীর দুইটি মিলে গেছে: ইরানের কাছে কি যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র?

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক...