Home সাম্প্রতিক আরও দুই দিন বৃষ্টির সম্ভাবনা, ২৪ নভেম্বরের মধ্যে বিদায় নিতে পারে বৃষ্টিবলয়
সাম্প্রতিক

আরও দুই দিন বৃষ্টির সম্ভাবনা, ২৪ নভেম্বরের মধ্যে বিদায় নিতে পারে বৃষ্টিবলয়

Share
Share

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে দেশের প্রায় সব এলাকা থেকে বৃষ্টিবলয় বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সংস্থাটির পক্ষ থেকে এ পূর্বাভাস দেওয়া হয়।

বিডব্লিউওটি জানায়, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছে। সেখান থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছাতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানায়, দুর্বল হয়ে লঘুচাপ বা ঘূর্ণাবর্ত হিসেবে আবহাওয়াব্যবস্থাটি বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিবলয় আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হতে পারে।

অবশিষ্ট প্রভাব কাটিয়ে আগামী ২৪ নভেম্বরের মধ্যে দেশের প্রায় সব এলাকা থেকেই বৃষ্টিবলয়টি বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জৈব...

Related Articles

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায়...

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

;