Home জাতীয় ‘আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের সপক্ষে’: প্রধানমন্ত্রী
জাতীয়সাম্প্রতিক

‘আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের সপক্ষে’: প্রধানমন্ত্রী

Share
Share

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাট বাবুনগর আল জামেয়াতুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেছেন। গত রোববার বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং প্রবীণ এই আলেম প্রবাস থেকে ফিরে সরকারের সার্বিক দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে দোয়া ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রবীণ আলেম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দেশ পরিচালনায় আলেম সমাজের দোয়া প্রার্থনা করেন।

একান্তে অনুষ্ঠিত আলাপচারিতার পর প্রধানমন্ত্রী হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। আলেমদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আমি একজন মুসলমান। বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা স্পষ্টভাবে বলা হয়েছে এবং রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ইসলাম রয়েছে। আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের সপক্ষে। দোয়া করবেন, জীবনের শেষ দিন পর্যন্ত যাতে ঈমানের সাথে দায়িত্ব পালন করতে পারি।” তিনি আরও আশ্বস্ত করেন যে, বর্তমান সরকারের সময়ে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন বা পদক্ষেপ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ কল্পনাতীত। রাষ্ট্র গঠনে এবং দেশবিরোধী চক্রান্ত রুখতে তিনি আলেম সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সরকারের কাছে ৯ দফা দাবিনামা পেশ করেন। দাবিসমূহের মধ্যে উল্লেখ্য ছিল— মহান আল্লাহ, রাসূল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে কঠোর আইন পাস করা, কুরআন-সুন্নাহবিরোধী আইন না করা, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করা, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদ অনুযায়ী সরকারি চাকুরির সুযোগ তৈরি এবং বিতর্কিত সাদপন্থীদের টঙ্গী ইজতেমায় সুযোগ না দেওয়া। অনুষ্ঠান শেষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যেখানে তিনি দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সরকারের সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

উক্ত মতবিনিময় সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে ফটিকছড়ি পৌঁছালে স্থানীয় তৌহিদি জনতা এবং উলামায়ে কেরাম তাঁকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। জাতীয় নীতি নির্ধারণে দ্বীনি মূল্যবোধ ও আলেম সমাজের পরামর্শের এই সংযোগ রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক কৌতূহল ও ইতিবাচক সাড়া জাগিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঘিরে একদল প্রবাসী বাংলাদেশির স্লোগান ও...

Related Articles

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু: কমবে যাত্রীভোগান্তি

পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে নির্মিত আন্তর্জাতিক মানের...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

;