Home সাম্প্রতিক গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাম্প্রতিক

গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Share
Share

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়া এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাজী হামিদুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ওই মিছিলে মোটরসাইকেলে অংশ নেওয়া হামিদুর রহমান সামনের সারিতে ছিলেন এবং স্লোগান দেওয়ার পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন বলে পুলিশের দাবি।

মিছিলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খিলক্ষেত থানার পিংক সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হামিদুর রহমানের বাড়ি খিলক্ষেত থানার বড়ুয়া দেওয়ানপাড়া এলাকায়। তিনি মৃত কাজী আব্দুল মতিন ও হাসিনা বেগমের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামিদুর রহমান খিলক্ষেত থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলীর বডিগার্ড হিসেবেও পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হামিদুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।...

Related Articles

জিয়া মঞ্চের নেতা জিয়া গ্রেপ্তার

জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে...

খুনি হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে: যুবদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন এবং ১৭...

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব...

;