Home আন্তর্জাতিক গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে : জাতিসংঘের সতর্কতা
আন্তর্জাতিক

গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে : জাতিসংঘের সতর্কতা

Share
Share

ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ও ধারাবাহিক হামলার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারের মুখে পড়েছেন। শনিবার (১৬ আগস্ট) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এই সতর্কতা জারি করেছে।

ইউএনআরডব্লিউএ জানায়, গাজার নারীরা একদিকে গণঅনাহারের ঝুঁকিতে, অন্যদিকে সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন। বেঁচে থাকার জন্য অনেকেই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন—যেমন খাবার ও পানির সন্ধানে এমন এলাকায় যাওয়া যেখানে ইসরায়েলি হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সংস্থাটি অবিলম্বে গাজার ওপর অবরোধ প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে, ফলে হাজারো মানবিক সহায়তা ট্রাক আটকা পড়ে আছে। সামান্য কিছু সহায়তা প্রবেশ করলেও তা লাখো ক্ষুধার্ত মানুষের প্রয়োজনের তুলনায় নগণ্য।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, গাজার ২৪ লাখ মানুষের মধ্যে এক-তৃতীয়াংশ কয়েকদিন ধরে কোনো খাবার পাচ্ছে না।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় প্রায় ৬১,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ দুর্ভিক্ষের কিনারায় দাঁড়িয়ে আছে।

গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় গাজার বর্তমান অবস্থাকে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবদ্বীপে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন সংঘটিত...

পশ্চিমবঙ্গ ভোটে এগিয়ে বিজেপি, তৃণমূল পিছিয়ে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা...

Related Articles

পদত্যাগের প্রশ্নই নেই, ভোট লুটের অভিযোগ তুললেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক অনিয়ম ও ‘ভোট লুটের’ অভিযোগ তুলে...

অভিনেতা বিজয়ের দলে বড় উত্থান, ড্রাইভারের ছেলের জয়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি...

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি...

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...