Home আন্তর্জাতিক দিল্লিতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে ১৭ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ
আন্তর্জাতিক

দিল্লিতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে ১৭ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ

Share
Share

ভারতের রাজধানী দিল্লির বসন্ত কুঞ্জে অবস্থিত শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালক স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। অন্তত ১৭ জন ছাত্রী অভিযোগ করেছেন, বৃত্তি ও সুযোগ-সুবিধার লোভ দেখিয়ে তাদের যৌন হয়রানি করতেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, দিল্লি পুলিশের তদন্তে ৩২ জন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন সরাসরি চৈতন্যানন্দের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগকারীদের অনেকেই অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, চৈতন্যানন্দ ছাত্রীদের সাথে অশ্লীল ভাষায় কথা বলতেন, আপত্তিকর বার্তা পাঠাতেন এবং জোরপূর্বক শারীরিকভাবে স্পর্শ করতেন। আশ্রমের কয়েকজন ওয়ার্ডেন ও নারী শিক্ষক প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমেও ছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করা হতো।

দক্ষিণ-পশ্চিম দিল্লির উপকমিশনার (ডিসিপি) অমিত গোয়েল সাংবাদিকদের জানান,“অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বাসভবন ও আশ্রমে অভিযান চালানো হয়েছে। তবে সে পলাতক রয়েছে। তাকে ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে।” তদন্তের সময় ইনস্টিটিউটের বেসমেন্ট থেকে জাল কূটনৈতিক নম্বরপ্লেট (৩৯ ইউএন ১) লাগানো একটি বিলাসবহুল ভলভো গাড়িও জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক সংস্থা ‘দক্ষিণম্নয় শ্রী শারদা পীঠ, শ্রীঙ্গেরি’ এক বিবৃতিতে জানিয়েছে, চৈতন্যানন্দের আচরণ ছিল অবৈধ ও অনৈতিক। এ ঘটনায় তাকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের সম্পর্কও ছিন্ন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলি বাহিনীর তীব্র কড়াকড়ি, স্থবির জীবনযাত্রা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা এবং এর পার্শ্ববর্তী বিস্তৃত অঞ্চলে ফিলিস্তিনি নাগরিকদের চলাচলের...

শচীনের চেয়েও প্রতিভাবান সেই বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে!

একসময় যাকে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচনা করা...

ডিআর কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) সেনাবাহিনীর একটি বিয়োগান্তক বিমান দুর্ঘটনায় অন্তত ১৭...

গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পূর্ণ কর্তৃত্ব দাবি চীনের, জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের তাগিদ

চলমান বৈশ্বিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনের সার্বিক শাসনভার এবং গাজার...

;