Home খেলাধুলা ক্রিকেট এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ
ক্রিকেটখেলাধুলা

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ

Share
Share

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে করা একটি পিটিশন খারিজ করে দিয়েছেন আদালত। দেশটির চার আইন শিক্ষার্থী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে ম্যাচটি বন্ধের আবেদন করেছিলেন। তাদের দাবি ছিল, পাকিস্তানের সঙ্গে খেলতে নামা মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। তবে আদালত সেই যুক্তি প্রত্যাখ্যান করে বলেছে, ক্রিকেট একটি খেলা এবং সেটি স্বাভাবিক নিয়মেই চলতে দেওয়া উচিত।

বিচারপতি মহেশ্বর মন্তব্য করেন, “কী দরকার আছে! এটা একটা ম্যাচ, হতে দিন। প্রতিদিনই ম্যাচ হয়, কোনো না কোনো দল খেলবেই।” এ নিয়ে আদালত আর হস্তক্ষেপ করতে নারাজ বলে জানানো হয়।

আগামী রোববার দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সামরিক সংঘাত ও রাজনৈতিক বিরোধের জেরে এই ম্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয় এবং ভারতের কিছু সাবেক ক্রিকেটারও ম্যাচ আয়োজনের বিরোধিতা করে আসছিলেন। তবে শেষ পর্যন্ত আদালতের রায়ে খেলা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে ভারত। এখন রোববারের হাইভোল্টেজ ম্যাচের দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

নতুন রূপে ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স, বিধ্বংসী আক্রমণভাগে এমবাপ্পে-দেম্বেলের দল

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হৃদয়বিদারক পরাজয়ের পর সেই হতাশা...

বিসিবির নতুন পর্ষদে তামিমের জয়জয়কার, সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন...

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিকের স্বপ্ন ভাঙল বাংলাদেশের

টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ভারতের...

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।...